বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

রাবিতে নজরুল স্মরণে আলোচনা, গান ও কবিতা পাঠ শব্দকলার

নিজস্ব প্রতিবেদন

২৪ মে ২০২৬

শেয়ার

এএনবি: কাজী নজরুল ইসলাম ছিলেন মানব মুক্তির কণ্ঠস্বর। একদিকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বজ্রকঠিন অন্যদিকে মানবিক মূল্যবোধে জারিত একজন প্রেমসিক্ত কবিপুরুষ। তাইতো শুধু ব্রিটিশ বিরোধী সংগ্রামে ঝলছে উঠেছিলেন তিনি। সেই আলোয় আলোকিত হয়ে উঠেছিলো পাকিস্তানের আজাদী আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং চব্বিশের ছত্রিশ জুলাইয়ের গণঅভ্যুত্থানের মতো নতুন বিপ্লবের বিজয়ধ্বনি। কবি নজরুল আক্ষরিক অর্থে পৃথিবী ছেড়ে চলে গেলেও মানবতার কল্যাণের সবসময়ব প্রাসঙ্গিক। যতোদিন বৈষম্য থাকবে ততোদিন তিনি প্রাসঙ্গিক হয়ে থাকবেন।

আজ ২৪ মে রবিবার কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘শব্দকলা রাজশাহী বিশ্ববিদ্যালয়’ আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থানে কাজী নজরুল ইসলাম’ শীর্ষক আলোচনা ও কবিতাপাঠ অনুষ্ঠানে বক্তাগণ এসব কথা বলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন শব্দকলা সম্পাদক কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এডিশনাল ডাইরেক্টর প্রফেসর ড. কামাল উদ্দিন প্রধান প্রধান আলোচক ছিলেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. তাহমিনা বেগম। সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি সোহেল করিম দীপু, কবি সেলিম আল সাঈদ, শিশু সাহিত্যিক সুফিয়া ডেইজি প্রমুখ।
কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে অনুষ্ঠানটি মুখরিত করেন শিল্পী শামসুল ইসলাম, জাকারিয়া জয়াস, আহমেদ ইমরান, ইবরাহিম প্রমুখ।

সর্বশেষ

সব খবর