বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদন

২৯ জুলাই ২০২৬

শেয়ার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে হাসিনার মতো আর কোনো ফ্যাসিবাদ তেরি হবে না। তিনি বলেন, যারা হাসিনার মতো একক ক্ষমতাধর হতে চায় তারাই গণভোটের রায় মেনে নিচ্ছে না। কারণ গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ, সন্ত্রাসী, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। রাজনীতির নামে যারা চাঁদাবাজি করে তারা কখনো জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না, পারবে না। ক্ষমতাসীন দলের দুর্নীতি, চাঁদাবাজির কারণে উন্নয়নশীল দেশ থেকে বাংলাদেশ উন্নত দেশ হচ্ছে না।

বুধবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনা পার্ক এলাকায় পথশিশু, ছিন্নমূল, দুঃস্থ, অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কেবলমাত্র সরকারের স্বদিচ্ছার অভাবে আর দলীয় নেতাকর্মীদের দুর্নীতি ও চাঁদাবাজির কারণে মানুষ দারিদ্রতার হাত থেকে মুক্তি পাচ্ছে না।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খানের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাগ পশ্চিম থানা কর্মপরিষদ সদস্য মাঈন উদ্দিন, আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

বিকেলে শাহবাগ পশ্চিম থানার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন। শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। এছাড়াও অনুষ্ঠানে শাহবাগ পশ্চিম থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ স্থানীয়দের মাঝে ফলজ, বনজ এবং ঔষধী গাছ বিতরণ করেন।

সর্বশেষ

সব খবর