
চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার সচেতন হোন
অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলা, চিকিৎসকদের প্রতি অবমাননাকর আচরণ এবং একই সঙ্গে চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার ঢালাও সমালোচনা—এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক। সমালোচনা অবশ্যই হতে পারে, ভুল হলে তার বিচারও হতে হবে। কিন্তু পরিকল্পিতভাবে চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করা এবং জনগণকে চিকিৎসকদের মুখোমুখি দাঁড় করানো কোনোভাবেই সুস্থ সমাজের লক্ষণ নয়। এই অপতৎপরতার পেছনে


