বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
★ চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর ★ পুলিশের কঠোর অবস্থা বোঝা ‘ক্রসফায়ার’ বলা হয়েছে ★ নির্বিঘ্ন হজযাত্রায় দরকার সমন্বিত ব্যবস্থাপনা ★ স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া হলেন আইসিএমএইচের প্রধান ★ নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম ★ আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ ★ মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ ★ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ ★ মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা ★ ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকার ডিসির সহযোগিতা চায় জামায়াত

মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদন

১৬ অক্টোবর ২০২৬

শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর পূর্ব থানার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর প্রাক্তন সদস্য ও সাথীদের নিয়ে ঢাকার পূর্বাচলে এক আনন্দ ভ্রমণ ও প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শুরার সদস্য ও মোহাম্মদপুর থানা আমির মশিউর রহমান এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি জনাব আনিসুর রহমান এর সঞ্চালনায় প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মিরপুর জোন উলামা বিভাগের সভাপতি ড. হাফেজ আবদুল জব্বার, থানা কর্মপরিষদ সদস্য আব্দুল হাদী, মোহাম্মদ সোলাইমান, হাওলাদার আহমদ আলী, মাও সিরাজুল ইসলাম, সালাউদ্দিন প্রমুখ।

সর্বশেষ

সব খবর