বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
★ চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর ★ পুলিশের কঠোর অবস্থা বোঝা ‘ক্রসফায়ার’ বলা হয়েছে ★ নির্বিঘ্ন হজযাত্রায় দরকার সমন্বিত ব্যবস্থাপনা ★ স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া হলেন আইসিএমএইচের প্রধান ★ নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম ★ আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ ★ মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ ★ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ ★ মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা ★ ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকার ডিসির সহযোগিতা চায় জামায়াত

আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ

নিজস্ব প্রতিবেদন

১৭ অক্টোবর ২০২৬

শেয়ার

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন ২০২৭’-এর ঢাকা অডিশন সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মগবাজার রেলগেট এলাকার শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদে অনুষ্ঠিত এ অডিশনে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে পাঁচ শতাধিক হাফেজে কুরআন অংশ নেন। তাঁদের মধ্য থেকে বিচারকদের মূল্যায়নে ৭০ জন প্রতিযোগী পরবর্তী রাউন্ডে অংশগ্রহণের জন্য ‘ইয়েস কার্ড’ পেয়েছেন।

‘আরটিভি জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন (পাওয়ার্ড বাই আরএফএল পাইপস অ্যান্ড ফিটিংস)-শীর্ষক এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হিফজ, তাজবীদ, কিরাআত, লাহন ও উপস্থাপনার দক্ষতা মূল্যায়ন করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কঠোর, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রতিযোগীদের বাছাই করা হয়েছে।

ঢাকা অডিশনে প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা সাদিকুর রহমান আজহারী ও ক্বারী এ কে এম ফিরোজ। তাঁদের সঙ্গে দেশের স্বনামধন্য হাফেজ, ক্বারী ও আলেমদের সমন্বয়ে গঠিত আরও ১৫ সদস্যের বিচারকমণ্ডলী প্রতিযোগীদের মূল্যায়ন করেন।

আয়োজকরা জানান, সারা দেশে চলমান অডিশনের ধারাবাহিকতায় নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে পরবর্তী রাউন্ড অনুষ্ঠিত হবে। টানা ১৬ বছরের সফল আয়োজনের ধারাবাহিকতায় এবার প্রতিযোগিতাটির ১৭তম আসর অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দেশের মেধাবী হাফেজদের মধ্য থেকে যোগ্য প্রতিযোগীদের বাছাই করা হচ্ছে।

ঢাকা অডিশন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে শেখ দিলু বেপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ কমিটি সহযোগিতা করে। প্রতিযোগী, বিচারক ও অতিথিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও আতিথেয়তা নিশ্চিত করার পাশাপাশি পুরো আয়োজন সফল করতে কমিটির সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উল্লেখ্য, কুরআন সুন্নাহ মাল্টিমিডিয়া ও আরটিভির যৌথ উদ্যোগে আয়োজিত ‘জিপিএইচ ইস্পাত আলোকিত কোরআন’ দেশের হিফজুল কুরআনভিত্তিক প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম। ১৭তম আসরের এ আয়োজনের মাধ্যমে দেশের প্রতিভাবান হাফেজদের কুরআন তিলাওয়াত ও হিফজের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।

সর্বশেষ

সব খবর