
চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চাকরিবিধিতে কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ধারিত নিকটাত্মীয়দের শেয়ার ব্যবসায় যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ডিএসইর বর্তমান প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়ার স্ত্রীর নামে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানে বিও হিসাব চালু রেখে শেয়ার লেনদেনের তথ্য পাওয়া গেছে।সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, শফিকুল ইসলামের স্ত্রী মাহবুবা চৌধুরীর




