শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার সচেতন হোন

নিজস্ব প্রতিবেদন

২৬ আগস্ট ২০২৬

শেয়ার

অধ্যাপক ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান

দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলা, চিকিৎসকদের প্রতি অবমাননাকর আচরণ এবং একই সঙ্গে চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার ঢালাও সমালোচনা—এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।

সমালোচনা অবশ্যই হতে পারে, ভুল হলে তার বিচারও হতে হবে। কিন্তু পরিকল্পিতভাবে চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করা এবং জনগণকে চিকিৎসকদের মুখোমুখি দাঁড় করানো কোনোভাবেই সুস্থ সমাজের লক্ষণ নয়।

এই অপতৎপরতার পেছনে দুটি সম্ভাব্য উদ্দেশ্য বিশেষভাবে বিবেচনার দাবি রাখে, প্রথমত বাংলাদেশের চিকিৎসক ও চিকিৎসাব্যবস্থাকে অকার্যকর ও অনির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করা এবং চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা নষ্ট করা।

দ্বিতীয়ত: বাংলাদেশে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের নিরুৎসাহিত করে দেশের বাইরে—বিশেষত কোনো নির্দিষ্ট দেশের—দিকে রোগী প্রবাহ বাড়ানোর চেষ্টা করা।

চিকিৎসকের বিরুদ্ধে সহিংসতা নয়—ভুলের সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি চাই।
চিকিৎসাব্যবস্থার বিরুদ্ধে অপপ্রচার নয়—গঠনমূলক সংস্কার চাই।
চিকিৎসক ও জনগণের মধ্যে বিভাজন নয়—পারস্পরিক আস্থা ও সহযোগিতা চাই।
মনে রাখতে হবে—চিকিৎসক ও জনগণ পরস্পরের প্রতিপক্ষ নন;
তাঁরা একই স্বাস্থ্যব্যবস্থার দুই গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের চিকিৎসক, চিকিৎসাব্যবস্থা ও রোগীর প্রতি আস্থা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।


লেখক, অধ্যাপক শিশু বিভাগ আইসিএমএইচ ‍ ও প্রাক্তন অধ্যক্ষ মুগদা মেডিকেল কলেজ
সভাপতি, বিসিএস হেলথ ফোরাম

সর্বশেষ

সব খবর