মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন

১৪ জুলাই ২০২৬

শেয়ার

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিতাইগঞ্জ শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উপলক্ষে এক বর্ণাঢ্য গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের শাখা কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী এবং বিপুলসংখ্যক রেমিট্যান্স ও সাধারণ গ্রাহক উপস্থিত ছিলেন।

নিতাইগঞ্জ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা ইস্ট জোনের জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ড. মোহাম্মদ সোলাইমান।

শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার (অপারেশনস) মো. আ. আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন রাজধানী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, নিতাইগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইদুল হক ও মো. জাহিদ হোসেন এবং বিশিষ্ট চিকিৎসক ও ব্যাংকের সম্মানিত আমানতকারী ডা. মাইনুর রাকিব।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ সোলাইমান বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই ইসলামী ব্যাংকের পথচলার মূল চালিকাশক্তি। আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে রেমিট্যান্সযোদ্ধাদের অবদান এবং স্থানীয় ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা এ শাখাকে আরও সমৃদ্ধ করেছে।”

সভাপতির বক্তব্যে মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, “নিতাইগঞ্জ শাখার সব গ্রাহককে উন্নত ও দ্রুততম সেবা দিতে আমাদের টিম সব সময় কাজ করছে। গ্রাহকদের যেকোনো পরামর্শ ও মতামত আমাদের সেবার মান আরও উন্নত করতে সহায়তা করবে।”

সমাবেশে উপস্থিত ব্যবসায়ী ও চিকিৎসক সমাজ ব্যাংকের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনেও এ ধারা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি এবং ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বশেষ

সব খবর