বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ

মাদ্রাসার বদলি নীতিমালায় সংশোধনী আসছে

নিজস্ব প্রতিবেদন

২ জুন ২০২৬

শেয়ার

এএনবি: বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করেছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। তবে এ নীতিমালায় এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির কথা উল্লেখ করা হয়েছে। এই ভুল সংশোধন করে আগামীকাল নতুন করে বদলি নীতিমালা জারি করা হবে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, ইনডেক্সধারী সব শিক্ষকই বদলির সুযোগ পাবেন। নীতিমালায় ভাষাগত ভুল হয়েছে। আগামীকাল বিষয়টি সংশোধন করে পুনরায় নীতিমালা জারি করা হতে পারে। এজন্য ইতোমধ্যে বদলি নীতিমালাটি ওয়েবসাইট থেকেও সরিয়ে নেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা-২০২৬ প্রণয়ন করা হল’; উল্লেখ রয়েছে। বাক্যটি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নিম্নোক্ত বদলি নীতিমালা-২০২৬ প্রণয়ন করা হল’; হওয়ার কথা ছিল। বিষয়টি সংশোধন করে আগামীকাল নীতিমালা পুনরায় জারি করা হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে মাদ্রাসা শিক্ষকদের বদলি নীতিমালা জারি করা হয়।

সর্বশেষ

সব খবর