মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদন

২৭ জুন ২০২৬

শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল ‍উদ্দিন বলেছেন, “সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে’। তিনি বলেন, জুলাইয়ের চেতনা ছিল বৈষম্যহীন নতুন বাংলাদেশ। কিন্তু সরকার জুলাই চেতনা এড়িয়ে গিয়ে নতুনরূপে পুরোনো পথে হাঁটছে। নতুন করে বৈষম্যের বেড়াজাল বুনছে।

শনিবার (২৭ জুন) শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খৎন্না ক্যাম্পিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, শাহবাগ মানবকল্যাণ সংস্থা দীর্ঘদিন থেকে রাজধানীতে বহুবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করায় তিনি শাহবাগ মানবকল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীব সহ সংস্থার নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মহান আল্লাহ-তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের সেবা করার জন্য। মানবতার কল্যাণে আমরা যদি নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি তবে সামাজিক অপরাধ সংঘটিত হবে না। ফলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। আলোকিত সমাজ গড়ে ওঠবে। আলোকিত সমাজ গঠনে তিনি ইসলামী সমাজ ব্যবস্থা থেকে শিক্ষা নিতে সমাজের সকল মানুষের প্রতি আহ্বান জানান।

ড. হেলাল উদ্দিন বলেন, গরিবের হাসপাতাল খ্যাত আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করে দিয়ে সরকার মূলত অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। আদ্-দ্বীন হাসপাতাল যেখানে মাত্র ৪০০টাকায় কিডনি ডায়ালাইসিস করে সেখানে অন্যান্য বেসরকারি হাসপাতাল কিডনি ডায়ালাইসিস ৪ হাজার থেকে ৮ হাজার টাকায় করে থাকে। সরকারি হাসপাতালেও দেড় হাজার টাকা থেকে ৩ হাজার টাকায় কিডনি ডায়ালাইসিস করা হয়। তাহলে আদ্-দ্বীন হাসাপাতাল কেন বন্ধ করা হয়েছে বুঝার বাকী থাকে না। তিনি বলেন, মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা হয় না, বরং ব্যথা নিরাময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। একইভাবে আদ্-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল বন্ধ না করে ঘটনাটি অবহেলা কিংবা ভুল চিকিৎসায় হয়ে থাকলে দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

শাহবাগ মানবকল্যাণ সংস্থার সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুন্নবীর রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা লুৎফুর রহমান, শাহবাগ মানবকল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওবায়দুল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন খান প্রমুখ।

অনুষ্ঠিত সুন্নতে খৎনা ক্যাম্পিংয়ে বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল ১৫ জন শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন করেন।

সর্বশেষ

সব খবর