বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

সিলেকশন কমিশনের কারণে জাতি গণতান্ত্রিক মুক্তি পায়নি: ডা. এসএম খালিদুজ্জামান

নিজস্ব প্রতিবেদন

২০ মে ২০২৬

শেয়ার

এএনবি: ডা. এসএম খালিদুজ্জামান বলেছেন, ইলেকশন কমিশন ব্যাতীত সিলেকশন কমিশনের কারণে জাতি সত্যিকারের গণতান্ত্রিক মুক্তি পায়নি। ভবিষ্যতে আন্দোলন, সংগ্রাম ও গণতন্ত্রের মুক্তির জন্য এদেশের সিলেকশন কমিশনকে ইলেকশন কমিশনে রূপান্তর করতে আমরা সংগ্রাম চালিয়ে যাবো।

আজ ৭তলা বস্তিতে সফরে গিয়ে ডা.খালিদুজ্জামান শিশুদের মাঝে চকলেট বিতরণ করেন এবং সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।

এ সময় তিনি ও্ই এলাকা ও আশেপাশে বাজারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শোনেন। এলাকাবাসী নানা সামাজিক সমস্যার কথা তুলে ধরলে তিনি সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

মতবিনিময়কালে ডা. এসএম খালিদুজ্জামান বলেন, সাততলা বস্তি এলাকার মানুষের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা আমাদের অব্যাহত থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন গুলশান জোনের পরিচালক সাইফুল ইসলাম, জামায়াতে ইসলামী বনানী থানা আমীর ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান খান, বনানী থানা সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি ও মেডিকেল থানা দায়িত্বশীল ডা. শফিকুল ইসলাম জুয়েল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

সব খবর