বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা অনুমোদন হয়নি

নিজস্ব প্রতিবেদন

৪ মে ২০২৬

শেয়ার

এএনবি: বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালার ফাইল অনুমোদন ছাড়াই ফেরত পাঠিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। এতে শিক্ষক বদলি কার্যক্রম নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বদলি সফটওয়্যার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভার পর সংশোধিত নীতিমালার ফাইলটি চূড়ান্ত অনুমোদনের জন্য সচিবের দপ্তরে পাঠানো হয়। এর আগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাক্ষর সম্পন্ন হয়েছিল। তবে সচিব ফাইলটিতে স্বাক্ষর না করে তা ফেরত পাঠান।

নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “সংশোধিত বদলি নীতিমালার ফাইলটি অনুমোদন ছাড়াই ফেরত পাঠানো হয়েছে। বর্তমানে এটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমানের দপ্তরে রয়েছে।”

এ বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, পূর্বে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। এনটিআরসিএ প্রকাশিত প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় ইনডেক্সধারী শিক্ষকরা এ সুবিধা পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এ সুযোগ বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সফটওয়্যার প্রস্তুত না হওয়া এবং নীতিমালা চূড়ান্ত না হওয়ায় এখনো তা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এ পরিস্থিতিতে শিক্ষকরা হতাশা প্রকাশ করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন।

সর্বশেষ

সব খবর