বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

২৬ এপ্রিল ২০২৬

শেয়ার

এএনবি: প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে তিনি জাতীয় সংসদকে অবহিত করেন।

রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক ‘পয়েন্ট অব অর্ডার’-এর জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে ‘তেল সংকট’ ও ‘রেশনিং’-এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী বক্তব্য দেন।

তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, বিষয়টি আমরা ইতোমধ্যে সমাধান করেছি। পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনী—যেমন পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস—এর ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে। দুই দিন আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আশা করি, এ সমস্যা আর থাকবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

সর্বশেষ

সব খবর