বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

একজন নির্বাচিত এমপি যে বরাদ্দ পায়, আমি সেই টাকা নিজেই খরচ করবো: জামায়াত নেতা এসএম খালেদ

নিজস্ব প্রতিবেদন

১৮ মে ২০২৬

শেয়ার

লতিফা রশীদ ফাউন্ডেশনের উদ্যোগে আজ কড়াইলে বিভিন্ন শ্রেণীর সমাজকর্মীদের সাথে মতবিনিময় ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন,কড়াইলের মানুষ অর্থের কাছে বিক্রি হয়নি।তারা এ আসনে একটি দলের দলীয় প্রধান নির্বাচন করার পরও আমাকে বিপুল পরিমাণ ভোট দিয়েছেন। যদিও আমরা ভোটের রেজাল্ট ঘরে তুলতে পারিনি।তিনি আরো বলেন,যে মানুষ গুলো স্রোতের বিপরীতে গিয়ে আমার পাশে ছিলো,আমি নির্বাচিত না হলেও,আমি সে মানুষগুলোর পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ।

জাতীয় নির্বাচনে মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি আরোও বলেন,আমাদেরকে নির্বাচিত হতে দেওয়া হয়নি,তবে মানুষের ভালোবাসা থেকে আমাদেরকে দূরে রাখতে পারেনি।মানুষ আমাদেরকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে। অথচ তাদের অনেক মন্ত্রী ৩ মাসের মাথায় বিভিন্ন পাবলিক ফাংসানে ভূয়া ভূয়া স্লোগান শোনে।

এ সময় তিনি টি এন্ড টি মাঠে শিশুদের সাথে খেলাধূলা ও চকলেট বিতরণ করেন।কড়াইলের বিভিন্ন রাস্তায় ঘুরে মানুষের সাথে মতবিনিময় করেন।এর পর তিনি টি এন্ড টি বড় মসজিদে আছরের নামাজ আদায় করে মুসল্লীদের সাথে মতবিনিময় করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুলশান পশ্চিম থানা আমীর জনাব মাহমুদুর রহমান আজাদ, গুলশান পশ্চিম থানা সেক্রেটারি জনাব ইসমাইল হোসেন, থানা অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, থানা কর্মপরিষদ সদস্য জয়নুল আবেদীন ও শাহজাহান সরকার প্রমূখ।

বার্তা প্রেরক
আব্দুল্লাহ আল মামুন
প্রচার ও মিডিয়া সম্পাদক
গুলশান অঞ্চল

সর্বশেষ

সব খবর