বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

আইআরএফ’র নতুন কমিটি, গোলাম মওলা সভাপতি, গিয়াস সম্পাদক

নিজস্ব প্রতিবেদন

২৮ এপ্রিল ২০২৬

শেয়ার

এএনবি: ইন্স্যুরেন্স খাতের সাংবাদিকদের সংগঠন ইন্সুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা ট্রিবিউনের বিজনেস এডিটর গোলাম মওলা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর আইআরএফ’র প্রতিষ্ঠাতা সদস্য আশরাফুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সিএমজেএফ সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মনির হোসেন এবং আইআরএফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সারা বাংলার সম্পাদক গোলাম সামদানী ভুঁইয়া।

নির্বাচনে মোট ৫১ জন ভোটারের মধ্যে ৪৭ জন ভোট দেন। সভাপতি পদে গোলাম মওলা ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক রূপালী বাংলাদেশের রহিম শেখ পান ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে গিয়াস উদ্দিন ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক কালবেলার মোহাম্মদ ইব্রাহিম আলী পান ১৮ ভোট।

এছাড়া সহ-সভাপতি পদে আমাদের অর্থনীতির মাসুদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে রাইজিংবিডি ডটকমের মো. নাজমুল ইসলাম ফারুক এবং অর্থ সম্পাদক পদে ইন্স্যুরেন্স নিউজবিডি ডটকমের মো. আবদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটির দুই সদস্য পদে নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের মো. শাহ আলম নূর ও আজিবুল হক। 

নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর সংগঠনের দায়িত্ব পালন করবে।

সর্বশেষ

সব খবর