মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ

অত্যাধুনিক আইসিইউ-এনআইসিইউ সেবা দিচ্ছে আদ্-দ্বীন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদন

২ জুন ২০২৬

শেয়ার

এএনবি: সবার সাধ্যের মধ্যে মানসম্মত স্বাস্থ্য সেবার ব্রত্য নিয়ে ১৯৯৭ সাল থেকে আধুনিক মানসম্মত ও উন্নত চিকিৎসা প্রদান করে আসছে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। আধুনিক মানসম্মত ও উন্নত আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস সেবা প্রদান করে মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সি ও প্রয়োজনীয় সবধরনের সেবা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদ্-দ্বীন হাসপাতাল একটি টার্শেয়ারি কেয়ার সেন্টার হিসেবে নারী-শিশু-পুরুষ নির্বিশেষে সব রোগীদের সেবা প্রদান করছে। এই হাসপাতালে রয়েছে দেশের অন্যতম বৃহৎ শতাধিক শয্যা বিশিষ্ট নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র। এছাড়া অত্যাধুনিক ও উন্নত আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট। এই ইউনিটগুলোতে ইনফেকশন বা সংক্রমণ প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। এখানে দেশের স্বনামধন্য চিকিৎসক ও নার্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকেন।

গরিব ও অসহায় রোগীদের সেবায় নামমাত্র মূল্যে সারা বছরই বিভিন্ন সেবা চালু থাকেন আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে। অযৌক্তিক সিজার এড়ানোর বিষয়ে এই হাসপাতালের ভূমিকা সর্বজনবিদিত। স্বাভাবিক সন্তান প্রসবের বিষয়ে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সব সময় সচেষ্ট ও আন্তরিক। ব্যথামুক্ত স্বাভাবিক ডেলিভারির বিষয়ে আদ্-দ্বীন সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অপ্রয়োজনীয় সিজার বন্ধে আদ্-দ্বীনের সকল হাসপাতালে সচেষ্ট রয়েছে। এমনকি প্রথমবার সিজারিয়ান ডেলিভারি থাকলেও প্রসূতিকে স্বাভাবিক ডেলিভারির বিষয়ে উৎসাহিত করা হয়।

শরীয়তপুর থেকে সেবা নিতে আসা ফাতিমা জানান, আমার প্রথম সন্তান নরমালে এবং দ্বিতীয় সন্তান সিজারের মাধ্যমে হয়েছে। তাই আমি বাসা থেকে সিজারের জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। তবে আদ্-দ্বীন হাসপাতালের ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টায় আমার রোগীর নরমাল ডেলিভারি করা হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে, অভিজ্ঞ চিকিৎসক ও নার্স দ্বারা রোগীদেরকে সর্বোত্তম সেবা প্রদানসহ সর্বাধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিস ইউনিট গঠিত। এছাড়া এই হাসপাতালে ৭০০ বেডের মধ্যে ৩০০ টি বেড বিনামূল্যের। এখানে রোগীদের থাকা-খাওয়া সবকিছুই বিনামূল্যে। সরকারের সকল ধরনের রেগুলেটারি নীতিমালা মেনেই হাসপাতাল পরিচালিত হয়।

উল্লেখ্য, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনায় সেবা কার্যক্রমে কিছুটা ছন্দপতন ঘটলেও, তা কাটিয়ে এখন পুরোপুরি স্বাভাবিক সেবায় ফিরেছে। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল এই হাসপাতালে গত ২৪ ঘন্টায় বহির্বিভাগে ১০৫২ জন রোগী সেবা গ্রহণ করেছে। এছাড়া ৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ৩৬ জন গর্ভবতী রোগী সন্তান প্রসব করেছেন। এছাড়া এনআইসিইউতে ৫৬ টি নবজাতক শিশু ও আইসিইউতে ৮জন রোগী ভর্তি রয়েছে। মোট ৩৪ জন রোগী কিডনী ডায়ালাইসিস সেবা গ্রহণ করেছে।

সর্বশেষ

সব খবর