মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদন

৫ জুলাই ২০২৬

শেয়ার

এএনবি: বিশিষ্ট ইসলামি স্কলার মাওলানা সাদিকুর রহমান আজহারীর শিশুকন্যা আদিবা ইন্তেকাল করেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থাকার পর সে শনিবার (৪ জুলাই) রাতে মৃত্যুবরণ করে।

মাওলানা সাদিকুর রহমান আজহারী জানান, আমার কলিজার টুকরা মেয়ে আদিবা আল্লাহর জিম্মায়। আল্লাহ, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত। ইয়া রব্বি, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। সকলের কাছে আমার পরিবারের জন্য সাবরে জামিলের দোয়া কামনা করছি।

আদিবার জানাজার নামাজ রোববার (৫ জুলাই) সকাল ৮টায় রাজধানীর নয়াটোলা এইউএন কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় বিশিষ্ট আলেম-উলামা অংশ নেন।

মাওলানা সাদিকুর রহমান আজহারীর কন্যার মৃত্যুতে আলেম-ওলামা, ইসলামী অঙ্গনের ব্যক্তিত্ব এবং তাঁর অসংখ্য শুভানুধ্যায়ী গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শোক জানিয়ে মরহুমার জান্নাতুল ফিরদাউস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য ও শক্তি কামনা করে দোয়া করছেন।

সর্বশেষ

সব খবর