সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবনিযুক্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদন

২০ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ার

এএনবি: নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বৃহস্পতিবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, সাক্ষাৎকালে উপাচার্য শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয় পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। এসময় শিক্ষামন্ত্রীর হাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ সংবলিত একটি বুকলেট হস্তান্তর করা হয়।

উপাচার্য নিয়মিত ব্রিফিংয়ের মাধ্যমে শিগগির শিক্ষামন্ত্রীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ক্যাম্পাস নিরাপত্তা ও স্থিতিশীলতা বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন।

সর্বশেষ

সব খবর