মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

পাবনায় নাচে-গানে জেমস-মন্দিরা

নিজস্ব প্রতিবেদন

১৩ এপ্রিল ২০২৬

শেয়ার

এএনবি: বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে ঘিরে সারাদেশজুড়ে শুরু হয়েছে উৎসবের আমেজ। নতুন বছরকে বরণ করে নিতে সাংস্কৃতিক আয়োজন, মেলা, গান ও নাচে মুখর হয়ে উঠেছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা-উপজেলা।

এরই ধারাবাহিকতায় এবার বৈশাখের বিশেষ আয়োজন বসছে পাবনায়। শহরের অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে শুরু হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে থাকছে সংগীত, নৃত্য ও তরুণ শিল্পীদের পরিবেশনা।

আয়োজনে প্রধান আকর্ষণ হিসেবে গান পরিবেশন করবেন নগরবাউলখ্যাত জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস। তার সঙ্গে মঞ্চে থাকবেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল এবং ঐশী। এছাড়া ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর সেরা তিন প্রতিযোগীও গান পরিবেশন করবেন।

শুধু সংগীত নয়, বৈশাখী এই আয়োজনে থাকছে নৃত্য পরিবেশনাও। নাচের মঞ্চ মাতাবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ এবং প্রযোজনার দায়িত্বে রয়েছেন অজয় পোদ্দার। আয়োজকরা আশা করছেন, বৈশাখের প্রথম দিনেই পাবনার এই আয়োজন দর্শক-শ্রোতাদের জন্য ভিন্নমাত্রার আনন্দ বয়ে আনবে।

সর্বশেষ

সব খবর