মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আইপিএলে যত পুরস্কার জিতলেন সূর্যবংশী

নিজস্ব প্রতিবেদন

১ জুন ২০২৬

শেয়ার

এএনবি: দল শিরোপা জিততে না পারলেও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের অসাধারণ পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী। এই কিশোর পুরো মৌসুমজুড়ে ব্যাট হাতে দাপট দেখিয়ে একাধিক ব্যক্তিগত পুরস্কার নিজের নামে করে নিয়েছেন।

মৌসুমে ১৬ ইনিংসে ব্যাট করে ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেন সূর্যবংশী। তার দুর্দান্ত ব্যাটিংয়ে রাজস্থান প্লে-অফের দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত গুজরাট টাইটান্সের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়। সেই হতাশায় চোখের জল ফেললেও টুর্নামেন্ট শেষে একাধিক পুরস্কার জিতে হাসি ফিরে আসে তার মুখে।

মৌসুমের সেরা খেলোয়াড় (এমভিপি), সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ এবং ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজনের স্বীকৃতি পান তিনি। পাশাপাশি সুপার স্ট্রাইকার ও সুপার সিক্সেস অব দ্য সিজন পুরস্কারও তার ঝুলিতে যায়। অন্যদিকে সর্বোচ্চ ২৯ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতেন কাগিসো রাবাদা।

মাত্র ১৫ বছর বয়সে সূর্যবংশী ইতিহাস গড়ে একই মৌসুমে এমভিপি ও ইমার্জিং প্লেয়ার—দুই পুরস্কারই জেতেন। এছাড়া ক্রিস গেইলের পর প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে রান ও স্ট্রাইক রেট—দুই বিভাগেই সবার ওপরে অবস্থান করেন। ছক্কার সংখ্যাতেও গেইলকে ছাড়িয়ে গিয়ে তিনি মৌসুম শেষ করেন ৭২টি ছক্কা মেরে।

পুরস্কার গ্রহণের পর সূর্যবংশী বলেন, এই অর্জনে তিনি ভীষণ আনন্দিত ও গর্বিত। তবে ভবিষ্যতে আরও ভালো করার লক্ষ্য রয়েছে তার। চাপের ম্যাচে নিজেকে মানিয়ে নেওয়া, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা এবং দলের চাহিদা বুঝে খেলা—এসব বিষয়ে তিনি অনেক কিছু শিখেছেন। দীর্ঘ সময় ধরে ক্রিকেট খেলতে চাইলে ফিটনেস উন্নয়ন এবং ইনজুরি এড়ানোর দিকেও আরও বেশি মনোযোগ দেওয়ার কথা জানান এই তরুণ তারকা।

সর্বশেষ

সব খবর