বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
★ চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর ★ পুলিশের কঠোর অবস্থা বোঝা ‘ক্রসফায়ার’ বলা হয়েছে ★ নির্বিঘ্ন হজযাত্রায় দরকার সমন্বিত ব্যবস্থাপনা ★ স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া হলেন আইসিএমএইচের প্রধান ★ নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম ★ আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ ★ মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ ★ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ ★ মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা ★ ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকার ডিসির সহযোগিতা চায় জামায়াত

ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদন

১৩ অক্টোবর ২০২৬

শেয়ার

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা আর সেমিনারের মধ্যে সীমাবদ্ধ থাকলেই হবে না। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ। তিনি বলেন, সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের যেসকল প্রতিষ্ঠান রয়েছে সেসব প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোকে কার্যকর করে ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের যথাযথ সেবা প্রদান নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

আজ মঙ্গলবার ডিআরইউ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রবের সভাপতিত্বে সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান। উপস্থাপিত প্রবন্ধ পর্যালোচনা করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খোরশেদ আলী মিয়া। আরও বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, করোনোর মতো ডেঙ্গু বাংলাদেশে মহামারি আকার ধারণ করছে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায় না। এছাড়াও ডেঙ্গু আক্রান্তদের যথাযথ চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থার সংকট থাকায় আক্রান্ত রোগী ও তাদের স্বজনেরা ভোগান্তিতে পড়তে হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণকে সচেতন থাকতে বক্তারা আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে প্রফেসর আব্দুর রব বলেন, ডেঙ্গু আক্রান্ত এক লাখেরও বেশি লোক শনাক্ত হলেও ডেঙ্গু প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যায় না। তিনি বলেন, রাজনীতি যদি হয় কেবল ক্ষমতার জন্য তবে জনগণের প্রতি রাজনৈতিক দলের দায়বদ্ধতা থাকে না। জনগণের প্রতি সরকারের চেয়ে বিরোধীদলের দায়বদ্ধতা বেশি দেখা যাচ্ছে। কারণ বিরোধীদল জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রম চালাতে দেখা যায়। বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশন কর্তৃক ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করায় তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সামাজিক সংগঠনের চেয়ে বেশি জরুরি রাজনৈতিক দল এবং সরকারের ভূমিকা। তিনি আরও বলেন, সরকার দাবি করে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে কিন্তু জনগণের জন্য তাদের কোনো কর্মসূচি দেখা যায় না। ডেঙ্গু মহামারির দিকে যাচ্ছে সতর্ক করে ডেঙ্গু প্রতিরোধে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক সংগঠন গুলোকে জনসচেতনা মূলক কর্মসূচির আয়োজন চালিয়ে যেতে তিনি অনুরোধ করেন।

সর্বশেষ

সব খবর