বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
★ চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর ★ পুলিশের কঠোর অবস্থা বোঝা ‘ক্রসফায়ার’ বলা হয়েছে ★ নির্বিঘ্ন হজযাত্রায় দরকার সমন্বিত ব্যবস্থাপনা ★ স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া হলেন আইসিএমএইচের প্রধান ★ নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম ★ আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ ★ মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ ★ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ ★ মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা ★ ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকার ডিসির সহযোগিতা চায় জামায়াত

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা

নিজস্ব প্রতিবেদন

১১ অক্টোবর ২০২৬

শেয়ার

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হীরা। তিনি আরটিভির ‘আলোকিত কুরআন ২০২৬’-এর চ্যাম্পিয়ন।

বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮টি দেশের প্রতিযোগী অংশ নেন। হিফজুল কুরআন বিভাগে সবার মধ্যে প্রথম হন হাফেজ ইহতেশামুল হক হীরা।

তার এ অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য গৌরবের বলে উল্লেখ করেছে ‘আলোকিত কুরআন’ কর্তৃপক্ষ। একই সঙ্গে এটি হাফেজ হীরার ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আরটিভির কুরআনভিত্তিক প্রতিভা বিকাশের উদ্যোগেরও স্বীকৃতি হিসেবে দেখছে তারা।

এ উপলক্ষে কুরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এ অর্জন বাংলাদেশের কুরআনের খাদেম, শিক্ষক, অভিভাবক ও দেশবাসীর জন্য গর্বের। হাফেজ ইহতেশামুল হক হীরার উজ্জ্বল ভবিষ্যৎ এবং কুরআনের খেদমতে আরও সাফল্যের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

আরটিভির ‘আলোকিত কুরআন’ দীর্ঘদিন ধরে দেশব্যাপী প্রতিভাবান হাফেজদের খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার কাজ করছে। হাফেজ ইহতেশামুল হক হীরার মালয়েশিয়ার এ সাফল্য সেই ধারাবাহিকতার নতুন অধ্যায়।

সর্বশেষ

সব খবর