বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে ভারত-চীনে শঙ্কা

নিজস্ব প্রতিবেদন

৫ মে ২০২৬

শেয়ার

এএনবি: আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন এক অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোটি কোটি ফুটবলপ্রেমীর দেশ চীণ ও ইন্ডিয়া এই দুই বড় বাজারেই এখনো সম্প্রচার স্বত্ব নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, তারা ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৭৫টি অঞ্চলের সম্প্রচারকারীদের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। তবে চীন ও ভারতের ক্ষেত্রে আলোচনা এখনো চলমান এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য আপাতত প্রকাশ করা হচ্ছে না।

চীনের ক্ষেত্রে পরিস্থিতি আরও তাৎপর্যপূর্ণ। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ এ ডিজিটাল ও সামাজিক মাধ্যমে খেলা দেখার মোট সময়ের প্রায় ৪৯.৮ শতাংশই ছিল চীনা দর্শকদের। এত বড় দর্শকগোষ্ঠী থাকা সত্ত্বেও এখনো কোনো সম্প্রচার চুক্তি না হওয়া বিস্ময়কর বলেই মনে করা হচ্ছে।

ভারতের অবস্থাও প্রায় একই রকম। দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা দ্রুত বাড়লেও সম্প্রচার স্বত্ব নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

বিশেষজ্ঞদের মতে, এই পর্যায়ে এসে এমন অনিশ্চয়তা অস্বাভাবিক। কারণ আগের আসরগুলো—বিশেষ করে ২০১৮ ফিফা বিশ্বকাপ ও ২০২২ বিশ্বকাপ—এ চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম অনেক আগেই স্বত্ব নিশ্চিত করে প্রচারণা শুরু করেছিল।

আগামী ১১ জুন থেকে বিশ্বকাপ শুরু হওয়ার কথা। অথচ চুক্তি চূড়ান্ত করা, সম্প্রচারের কারিগরি প্রস্তুতি নেওয়া এবং বিজ্ঞাপন বাজারজাত করার জন্য হাতে রয়েছে মাত্র কয়েক সপ্তাহ। ফলে সময় যত গড়াচ্ছে, অনিশ্চয়তা ততই বাড়ছে।

সর্বশেষ

সব খবর