মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ

স্বাভাবিক চিকিৎসা সেবায় ফিরেছেন আদ্-দ্বীন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদন

১ জুন ২০২৬

শেয়ার

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিকভাবে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ মে ২০২৬ তারিখে ৬ জন নবজাতকের অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত মৃত্যুর কারণে হাসপাতালের সেবা কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বর্তমানে সব বিভাগে ২৪ ঘণ্টা স্বাভাবিক সেবা চলছে। বহির্বিভাগ, অন্তঃবিভাগ, ইমার্জেন্সি ও প্রয়োজনীয় সব ধরনের সেবা চালু রয়েছে।

গত ২৪ ঘণ্টায় বহির্বিভাগে ১০৩৯ জন রোগী সেবা নিয়েছেন। নতুন ভর্তি হয়েছেন ৭১ জন। এ সময় ২৫ জন রোগীর ডেলিভারি সম্পন্ন হয়েছে। স্বাভাবিক সময়ে হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় ২ হাজার রোগী সেবা নেন, যার মধ্যে ২০০ জন গর্ভবতী মা থাকেন। প্রতিদিন গড়ে ৬০-৮০টি ডেলিভারি হয় এখানে।

১৯৭ সাল থেকে সবার সাধ্যের মধ্যে মানসম্মত চিকিৎসা দিয়ে আসছে আদ্-দ্বীন হাসপাতাল। দক্ষ চিকিৎসক ও মানসম্মত সেবার কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি। সরকারি প্রচেষ্টার পাশাপাশি দেশের অনগ্রসর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায়ও ভূমিকা রাখছে তারা। বর্তমানে ঢাকা, খুলনা, যশোর ও কুষ্টিয়ায় মোট ৫টি মেডিকেল কলেজ ও ৯টি হাসপাতালের মাধ্যমে সেবা কার্যক্রম চালাচ্ছে।

কম খরচে মানসম্মত সেবা নিশ্চিত করায় রোগীদের আস্থা বেড়েছে। হাসপাতালের আইসিইউ, এনআইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিসে ইনফেকশন প্রিভেনশনের জন্য আন্তর্জাতিক মানের পদ্ধতি অনুসরণ করা হয়।

আদ্-দ্বীন হাসপাতালসমূহের মহাপরিচালক অধ্যাপক ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আদ্-দ্বীন একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। মগবাজারের ৭০ বেডের মধ্যে ৩০ বেড বিনামূল্যের। এখানে রোগীদের থাকা-খাওয়া সবই বিনামূল্যে। সরকারের সব রেগুলেটরি নীতিমালা মেনেই হাসপাতাল পরিচালিত হয়।

গরিব ও অসহায় রোগীদের জন্য নামমাত্র মূল্যে সারা বছর বিভিন্ন সেবা চালু আছে। স্বল্প খরচে উন্নত চিকিৎসার পাশাপাশি মাত্র ৩৮০ টাকায় রাজধানীতে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে নজর কেড়েছে হাসপাতালটি।

উল্লেখ্য, ৬ নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনার কারণ অনুসন্ধানে সরকার ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সার্বিক সহযোগিতা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সর্বশেষ

সব খবর