বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
★ চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর ★ পুলিশের কঠোর অবস্থা বোঝা ‘ক্রসফায়ার’ বলা হয়েছে ★ নির্বিঘ্ন হজযাত্রায় দরকার সমন্বিত ব্যবস্থাপনা ★ স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া হলেন আইসিএমএইচের প্রধান ★ নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম ★ আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ ★ মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ ★ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ ★ মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা ★ ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকার ডিসির সহযোগিতা চায় জামায়াত

চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর

নিজস্ব প্রতিবেদন

২৮ অক্টোবর ২০২৬

শেয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চাকরিবিধিতে কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ধারিত নিকটাত্মীয়দের শেয়ার ব্যবসায় যুক্ত হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ডিএসইর বর্তমান প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়ার স্ত্রীর নামে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত একটি ব্রোকারেজ প্রতিষ্ঠানে বিও হিসাব চালু রেখে শেয়ার লেনদেনের তথ্য পাওয়া গেছে।
সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে সংগৃহীত তথ্য অনুযায়ী, শফিকুল ইসলামের স্ত্রী মাহবুবা চৌধুরীর নামে সালতা ক্যাপিটালে একটি বিও হিসাব ছিল। হিসাব নম্বর ১২০৩৬১০০৪০১৪৯৫৪৬। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত হিসাবটি চালু ছিল। পরে তা বন্ধ করে দেওয়া হয়। ওই সময়ে শফিকুল ইসলাম ডিএসইর লিস্টিং বিভাগে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৬ সালের সেপ্টেম্বরে তিনি ডিএসইতে যোগদান করেন।
ডিএসইর চাকরিবিধি অনুযায়ী, কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা তাদের ওপর নির্ভরশীল আট ধরনের নিকটাত্মীয় শেয়ার বা সিকিউরিটিজ ব্যবসায় যুক্ত হতে পারেন না। এই তালিকায় রয়েছেন বাবা-মা, স্বামী বা স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ি এবং শ্যালক-শ্যালিকা। চাকরিতে যোগ দেওয়ার আগে শেয়ার ব্যবসা বা বিও হিসাব থাকলে তা বন্ধ করারও বিধান রয়েছে।
সিডিবিএলের তথ্য অনুযায়ী, ওই বিও হিসাব থেকে ফু-ওয়াং ফুড, ইউনাইটেড এয়ারওয়েজ, নাভানা সিএনজি, প্রিমিয়ার লিজিং, মালেক স্পিনিং ও বিডি ওয়েল্ডিংসহ একাধিক কোম্পানির শেয়ার কেনাবেচা হয়েছে। এসব কোম্পানির কয়েকটি শেয়ার নিয়ে অতীতে কারসাজির অভিযোগ ছিল। তবে সংশ্লিষ্ট বিও হিসাবের লেনদেনের সঙ্গে কারসাজির কোনো যোগসূত্র ছিল কি না, তা পৃথকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্ত্রীর নামে শেয়ার লেনদেনের বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মাহবুবা চৌধুরী বর্তমানে আমার স্ত্রী নন।
তবে তার নিয়োগপত্রে দেওয়া শর্ত অনুযায়ী, চাকরিতে যোগ দেওয়ার পর তিনি বা তার নিকটাত্মীয় শেয়ার বা সিকিউরিটিজ ব্যবসায় যুক্ত হতে পারবেন না।
এর আগে ২০১৬ সালে রহিমা ফুডের মূল্য সংবেদনশীল তথ্য আটকে রাখার অভিযোগও উঠেছিল শফিকুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনার পর তাকে ডিএসইর লিস্টিং বিভাগের প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর তাকে আর ওই বিভাগে পদায়ন করা হয়নি।
ডিএসইর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিআরও শফিকুল ইসলামের প্রতি ডিএসইর দুজন পরিচালকের ‘আশীর্বাদের হাত’ রয়েছে। এ কারণে এত বছরেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন ওই কর্মকর্তা। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পরিচালকদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, আইন অনুযায়ী, ডিএসইর কোনো কর্মকর্তা বা তার নিকটাত্মীয় শেয়ার বা সিকিউরিটিজ ব্যবসা করতে পারেন না। কেউ এমনটি করলে তদন্তে প্রমাণিত হওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

সব খবর