বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
★ চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর ★ পুলিশের কঠোর অবস্থা বোঝা ‘ক্রসফায়ার’ বলা হয়েছে ★ নির্বিঘ্ন হজযাত্রায় দরকার সমন্বিত ব্যবস্থাপনা ★ স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া হলেন আইসিএমএইচের প্রধান ★ নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম ★ আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ ★ মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ ★ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ ★ মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা ★ ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকার ডিসির সহযোগিতা চায় জামায়াত

নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম

নিজস্ব প্রতিবেদন

১৮ অক্টোবর ২০২৬

শেয়ার

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পাবনার ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা মাসুম।

তিনি ঈশ্বরদী উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি এবং পাকশী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি।

আজ শুক্রবার (১৫ অক্টোবর) বাদ আসর নিজ গ্রাম বাঘাইল সরদারপাড়া মোড়ে এলাকার বয়োজ্যেষ্ঠ মুরুব্বি, গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও ওয়ার্ডের সাংগঠনিক নেতাকর্মীদের নিয়ে দোয়ার মাধ্যমে প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকশী ইউনিয়ন শাখার আমির ইবনুল কায়সার রাজ, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ সানোয়ার হোসেন শাহিন, প্রচার সেক্রেটারি হাসানুল হক মেজবাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গ্রামবাসী।

প্রচারণার শুরুতে সমবেত হয়ে দোয়া করা হয়। পরে এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী প্রচারণা শেষে বাঘইল কেন্দ্রীয় গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এর মধ্য দিয়ে প্রথম দিনের প্রচারণা শেষ করেন প্রার্থী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় সাড়া দেন এবং প্রার্থীর জন্য দোয়া করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা মাসুম বলেন, “নিজের গ্রাম বাঘইলের মুরুব্বি, প্রতিবেশী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছি। আমি বিশ্বাস করি, মানুষের ভালোবাসা ও সমর্থনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে পাকশী ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার মানুষের প্রত্যাশা পূরণ এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম এগিয়ে নিতে চান তিনি।

সর্বশেষ

সব খবর