মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা

নিজস্ব প্রতিবেদন

৫ জুলাই ২০২৬

শেয়ার

এএনবি: পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগ নেতাকে আটক করার পর থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী। তাদের প্রতিবাদ ও দাবির মুখে আটক রিপন সরকারকে গ্রামের গণ্যমান্যদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে।

রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। পেশায় দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল ইসলাম পাটুলীপাড়া গ্রাম থেকে রিপন সরকারকে নাশকতাসংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন। এ খবরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ১০টার দিকে তিন শ থেকে চার শ গ্রামবাসী থানায় গিয়ে জড়ো হন এবং তাঁর মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন।

স্থানীয় গ্রামবাসীর দাবি, টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পাটুলীপাড়া গ্রামের একটি সরকারি খাসজমি ও বাজার কেন্দ্র করে দীর্ঘদিন তাদের সঙ্গে ইউনুস সরকার নামে এক ব্যক্তির বিরোধ চলে আসছে। গ্রামবাসীর অভিযোগ, সরকারি জায়গা অবৈধভাবে দখল করে ইউনুস সরকার সেখানে একটি ঘর নির্মাণ করেছিলেন। কিছুদিন আগে উচ্ছেদ হওয়া খাসজমিটি উদ্ধার করে গ্রামবাসী সেই ঘর ভেঙে দেন। পুনরায় সেখানে মাছ ও সবজিবাজার বসানো হয় এবং একটি অটোরিকশাস্ট্যান্ড ঘোষণা করে ব্যানার টাঙানো হয়। গ্রামবাসীর ভাষ্য, ওই সরকারি জায়গা রক্ষার আন্দোলনে রিপন সরকার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন। এ আন্দোলন দুর্বল করতে এবং গ্রামবাসীকে হয়রানি করার উদ্দেশ্যে অবৈধ দখলদার ইউনুস সরকারের সাজানো অভিযোগের ভিত্তিতে পুলিশ রিপনকে আটক করেছিল।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো অপরাধে তাঁর সম্পৃক্ততা পাওয়া যায়নি। তাঁকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ

সব খবর