মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদন

২৫ জুন ২০২৬

শেয়ার

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ‘লাল মোহাম্মদ’-কে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ সচেতন অভিভাবক ফোরামের আহ্বায়ক ড. হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (২৫ জুন) প্রদত্ত বিবৃতিতে ড. হেলাল উদ্দিন বলেন, আইডিয়াল স্কুল এন্ড কলেজ-মতিঝিল দেশের একটি স্বনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে একজন দুর্নীতিগ্রস্ত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, নৈতিকতাহীন ব্যক্তিকে কোনভাবেই অধ্যক্ষ হিসেবে গ্রহন করা যায় না।

তিনি বলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের অনুসারী কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক লাল মোহাম্মদ দুর্নীতির বরপুত্র। ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দুর্নীতিগ্রস্ত লাল মোহাম্মদের আমলনামা সামনে আসতে শুরু করে। তাঁর দুর্নীতি, অনিয়ম এবং আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব বিস্তারের সংবাদ ইতোপূর্বে গণমাধ্যমে প্রকাশ হয়েছে। পরবর্তীতে দুর্নীতির দায়ে লাল মোহাম্মদকে কুষ্টিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক পদ থেকে ওএসডি করা হয়। সেই লাল মোহাম্মদকেই মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগ করার অর্থ হচ্ছে আগামী প্রজন্মকে দুর্নীতির ছাত্র হিসেবে তৈরি করা! যেটি জাতির জন্য বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে।

ড. হেলাল উদ্দিন বলেন, আমরা মনে করি সরকার দলীয় নেতাকর্মীদের সমর্থনে এবং প্রশাসনে মোটা অংকের টাকা দিয়ে দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ বাগিয়ে নিয়েছে। তাই সুষ্ঠু তদন্ত করে লাল মোহাম্মদের নিয়োগ বাতিল করতে তিনি সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, কোনো দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা মেনে নেবে না। শিক্ষার্থীরা রাজপথে নেমে আসলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে বলেও তিনি সরকারকে সতর্ক করেন।

সর্বশেষ

সব খবর