বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

দ্বিতীয় দিনের মতো ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন

২ জুন ২০২৬

শেয়ার

এএনবি: বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশীদ আলম এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সব সদস্যের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে।

রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মতিঝিলের দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন।

তাদের অভিযোগ, ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনে অনিয়ম হয়েছে। তারা স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জলকামান, সাঁজোয়া যান এবং অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

বিক্ষোভকারীরা খুরশীদের বিরুদ্ধে চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সাথে সম্পর্ক থাকার অভিযোগ তোলেন এবং তাকে অবিলম্বে বরখাস্তের দাবি জানান।

এর আগে, গতকাল সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে উভয়পক্ষের সংঘর্ষে বিক্ষোভকারী এবং পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।

সর্বশেষ

সব খবর