বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

বাজেটের পরেই সরকার নির্বাচন হতে পারে

নিজস্ব প্রতিবেদন

২ জুন ২০২৬

শেয়ার

এএনবি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী বাজেটে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ যুক্ত হলেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধি খুব শিগগিরই। ওয়ার্ড পর্যায়ে আমাদের দায়িত্বশীল লোকের দরকার, নির্বাচিত জনপ্রতিনিধির দরকার। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা স্থানীয় সরকার নির্বাচন দেবো। আমরা এই আইনগুলো বিগত পার্লামেন্টে পাশ করেছি; এগুলো ভেটিং হয়ে আমাদের হাতে এখনো আসেনি।

তিনি বলেছেন, নির্বাচন কমিশন পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্যে যে বাজেটের প্রয়োজন, সেটি আগামী অর্থবছরের বাজেটে সংযুক্ত করার পরে জুলাই-আগস্ট থেকে কোন নির্বাচন কবে হবে- এই বিষয় নিয়ে আমরা যৌথ মিটিং করে সিদ্ধান্ত নেবো।

মঙ্গলবার রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল লেক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঢাকা অনেক বড় একটি মহানগর। এখানে অনেক লোক বসবাস করে। এখানে ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীল লোক ও জনপ্রতিনিধি যত দ্রুত আসবে, তত দ্রুত নাগরিক সেবা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।

সর্বশেষ

সব খবর