বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
★ চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর ★ পুলিশের কঠোর অবস্থা বোঝা ‘ক্রসফায়ার’ বলা হয়েছে ★ নির্বিঘ্ন হজযাত্রায় দরকার সমন্বিত ব্যবস্থাপনা ★ স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া হলেন আইসিএমএইচের প্রধান ★ নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম ★ আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ ★ মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ ★ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ ★ মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা ★ ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকার ডিসির সহযোগিতা চায় জামায়াত

মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫

নিজস্ব প্রতিবেদন

১ জুন ২০২৬

শেয়ার

এএনবি: মিয়ানমারে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা শান রাজ্যের একটি গ্রামে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে চীন সীমান্তের পাশে নামখাম টাউনশিপের কাউং তাত গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মাঠপর্যায়ের পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ নারী এবং ৩০ জন পুরুষ রয়েছেন। তবে অন্যান্য প্রতিবেদনে এই সংখ্যা কিছুটা কমবেশি উল্লেখ করা হয়েছে।

বিস্ফোরণের পরপরই গ্রামটির ওপর দিয়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়।

এলাকাটির নিয়ন্ত্রণকারী এবং জান্তাবিরোধী লড়াইয়ে যুক্ত সশস্ত্র গোষ্ঠী ‘ট্যআং ন্যাশনাল লিবারেশন আর্মি’ (টিএনএলএ) এক বিবৃতিতে জানিয়েছে, খনি ও পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বিস্ফোরক থেকে এই ‘আকস্মিক বিস্ফোরণ’ ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় এক বাসিন্দা লিখেছেন, প্রথম দিকে অনেকেই ধারণা করেছিলের এটি কোনো বিমান হামলা হবে।

টেলিগ্রাম পোস্টে বলেছে, এই বিস্ফোরণে যারা প্রাণ হারিয়েছেন, আহত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারের প্রতি পালাউং স্টেট লিবারেশন ফ্রন্ট/টিএনএলএ গভীর সমবেদনা জানাচ্ছে।

এতে আরও বলা হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টায় ঘটা এই বিস্ফোরণের তদন্ত চলছে এবং এর জন্য দায়ী ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হবে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যত দ্রুত সম্ভব ত্রাণ, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা গেছে, বিধ্বস্ত ঘরবাড়ির আশপাশে বিশাল গর্ত তৈরি হয়েছে এবং ইট-পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ ও দুমড়ে-মুচড়ে যাওয়া গাছপালা থেকে তখনো ধোঁয়া বের হচ্ছে

সর্বশেষ

সব খবর