রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লিচিং পাউডার দিয়ে ৭২ নাম্বার ওয়ার্ডের অলিগলির রাস্তা পরিস্কার করলো জামায়াত

নিজস্ব প্রতিবেদন

৩০ মে ২০২৬

শেয়ার

এএনবি: কোরবানির বজ্র পরিষ্কারের পর ৭২ নং ওয়ার্ডের অলিগুলির সকল রাস্তা ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করেছেন জামায়াতে ইসলামী মুগদা থানা শাখা।

আজ শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ৭২ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক ও অলিগলিতে কোরবানির পশুর চামড়া ও গোশত পরিবহনের ফলে সৃষ্ট রক্তের দাগযুক্ত স্থানসমূহে ব্লিচিং পাউডার ছিটানোর কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা ইসহাক। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ সময় এলাকাবাসী কর্মসূচিটির প্রশংসা করেন এবং পরিচ্ছন্নতা ও জনসেবামূলক এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মুগদা থানা পূর্বের থানা ও শুরার কর্মপরিষদ সদস্য মোঃ সোলাইমান, মোঃ শহীদুল ইসলাম, ডা. সানাউল্লাহ নুরীসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।

সর্বশেষ

সব খবর