বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
চার নারীসহ ৭ কর্মকর্তার ফোন কাড়লেন ডিএসইর জিএম হাসান তারেক, তোলপাড়! ডিএসই কর্মকর্তার বিরুদ্ধে সাবেক নারী কর্মীর শ্লীলতাহানির মামলা বিএনপি প্রতিশুতি নয়, বাস্তবে বিশ্বাসী: সমাজকল্যামন্ত্রী ফিলিপাইনে ফেরিতে অগ্নিকান্ড: নিহত ৫, নিখোঁজ ৮৬ মহাখালীতে ভবনে আগুন দুর্নীতির অভিযোগে ওএসডিমিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ মাদরাসা শিক্ষায় সংস্কার চান ওলামা পরিষদের নেতারা ১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যা বলল পুলিশ সিএসআরের ২৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ হাসিনা-রেহানার বিরুদ্ধে বিএনপি ক্ষমতার জন্য একটি মানলেও আরেকটি মানেনি: ড. হেলাল উদ্দিন

ভারতে ৬ বছরের শিশুকে ট্রেনের মধ্যেই ধর্ষণ

নিজস্ব প্রতিবেদন

৯ মে ২০২৬

শেয়ার

এএনবি: ভারতের কেরালার পালারুভি এক্সপ্রেসে দাদার সঙ্গে ভ্রমণকালে ছয় বছর বয়সি এক মেয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কোল্লামের বাসিন্দা ওই অভিযুক্তকে শনিবার (৯ মে) ১৫ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। 

কেরালার রেলওয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৭ মে) ভোরে ট্রেনটি যখন কেরালা থেকে তামিলনাড়ুর দিকে যাচ্ছিল, তখন এই ঘটনাটি ঘটে।

তদন্তকারী কর্মকর্তারা জানায়, শিশুটি তার দাদার সঙ্গে এডাথুয়া গির্জায় তীর্থভ্রমণ শেষে তামিলনাড়ুর তেনকাসিতে নিজ বাড়িতে ফিরছিল। সাধারণ কামরার মেঝেতে দাদার পাশে শিশুটি ঘুমিয়ে ছিল। সেই সুযোগে অভিযুক্ত ব্যক্তি ঘুমন্ত শিশুটিকে কামরার মেঝে থেকে তুলে নিজের সিটে নিয়ে যায় এবং সেখানে তাকে যৌন নির্যাতন করে।

আরও পড়ুনপাশের সিটে বসে থাকা এক নারী যাত্রী পুরো ঘটনাটি তার মুঠোফোনে ধারণ করেন এবং চিৎকার করে অন্য যাত্রীদের সজাগ করেন। তবে ট্রেনটি তখন তামিলনাড়ু সীমান্তে প্রবেশ করায় অভিযুক্ত ব্যক্তি কৌশলে সেনগোট্টাই স্টেশনে নেমে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে শিশুটি ও তার পরিবারের সদস্যদের জবানবন্দি গ্রহণ করা হয় এবং ওই নারীর ধারণ করা ভিডিও থেকে সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করে তদন্ত শুরু করে রেলওয়ে পুলিশ।

তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার কোল্লাম থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যিনি পেশায় একটি পোল্ট্রি দোকানের কর্মচারী। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন (পোকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সর্বশেষ

সব খবর