সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া

নিজস্ব প্রতিবেদন

১৬ মার্চ ২০২৬

শেয়ার

এএনবি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট অভিনয় দক্ষতার মাধ্যমে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে ক্যারিয়ারের শুরুতে তার অভিনয় নিয়ে কম সমালোচনার মুখে পড়তে হয়নি। সময়ের সঙ্গে সেই সমালোচনাকে শক্তিতে পরিণত করে আজ তিনি বলিউডের অন্যতম সফল তারকা।

১৫ মার্চ ছিল এই অভিনেত্রীর ৩৩তম জন্মদিন। অল্প বয়সেই তিনি গড়ে তুলেছেন বিশাল সম্পদ, যা অনেক সিনিয়র অভিনেত্রীকেও টেক্কা দিচ্ছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আলিয়া ভাটের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ ৫৫০ কোটি টাকারও বেশি। আয়ের দিক থেকে তিনি ছাড়িয়ে গেছেন, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুরের মতো প্রথম সারির তারকাদেরও।

বর্তমানে প্রতিটি সিনেমার জন্য আলিয়া ভাট ১৫ থেকে ১৮ কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়া ব্র্যান্ড এনডোর্সমেন্ট বা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য তার পারিশ্রমিক প্রায় ২ কোটি টাকা। আন্তর্জাতিক একাধিক ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন তিনি।

ব্যক্তিগত জীবনেও তিনি বিলাসবহুল সম্পদের মালিক। মুম্বাইয়ের পালি হিলসে স্বামী Ranbir Kapoor-এর সঙ্গে যৌথভাবে তার রয়েছে প্রায় ৩৫ কোটি টাকার বাড়ি ‘বাস্তু’। এছাড়া পুণেতে প্রায় ১৩ কোটি টাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং লন্ডনেও রয়েছে তার স্থাবর সম্পত্তি।

এই তারকা দম্পতির গাড়ির সংগ্রহেও রয়েছে একাধিক দামি ব্র্যান্ড, যার মধ্যে ল্যান্ড রোভার, অডি আর৮ এবং মার্সিডিজ বেঞ্জ উল্লেখযোগ্য।

সর্বশেষ

সব খবর