সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে অভিনয় ছেড়ে মা হবেন রাশমিকা

নিজস্ব প্রতিবেদন

৩ মার্চ ২০২৬

শেয়ার

এএনবি: ভারতের উদয়পুরে রাজকীয় আয়োজনে অভিনেতা Vijay Deverakonda–কে বিয়ে করার পর সংসার ও সন্তানকে ঘিরে নতুন স্বপ্নে বিভোর অভিনেত্রী Rashmika Mandanna। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, জীবনে সন্তানের গুরুত্বই তার কাছে সর্বাধিক। এক নয়, একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও প্রকাশ করেন তিনি।

মাতৃত্ব প্রসঙ্গে রাশমিকা বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্ককে আরও দৃঢ় করে সন্তান। তাই মা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। সন্তানের নিরাপত্তা ও কল্যাণই হবে তার প্রথম অগ্রাধিকার—এমনটিও উল্লেখ করেন এই অভিনেত্রী।

ক্যারিয়ার নিয়ে প্রশ্ন উঠলে রাশমিকা জানান, সবার আগে থাকবে সন্তান। অনাগত সন্তানের জন্য প্রয়োজন হলে চলচ্চিত্র জগত থেকেও সরে দাঁড়াতে প্রস্তুত তিনি।

গত ২৬ ফেব্রুয়ারি দুই ভিন্ন রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়। সকাল ১০টায় তেলুগু রীতিতে পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও অগ্নিসাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল। পরে বিকাল ৪টায় কোডাভা রীতিতে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান হয়। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য অনুযায়ী বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ আয়োজন। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।

উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শোবিজ অঙ্গনের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছেন এই তারকা দম্পতি।

সর্বশেষ

সব খবর