এএনবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শবে কদর, জামাতুল বিদআ এবং ঈদুল ফিতর উপলক্ষে ২৫ রমজান থেকে ১০ দিনের ছুটিতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৫ থেকে ২৫ মার্চ পর্যন্ত এই ছুটি থাকবে। রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে আজ (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছুটির সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার বিষয়টি পরবর্তী নির্দেশনার ভিত্তিতে ঠিক করা হবে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রমজান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ থাকার সংশোধিত ছুটি তালিকা প্রকাশ করেছে।




















