সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে শুধু ইসরাইল-যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা হবে: ইরান

নিজস্ব প্রতিবেদন

১৫ মার্চ ২০২৬

শেয়ার

এএনবি: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ ছাড়া সব ধরনের পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করলেও বিশ্বব্যাপী তেল সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ আন্তর্জাতিক চলাচলের জন্য বন্ধ করা হয়নি। নিরাপত্তা উদ্বেগের কারণে কিছু শিপিং কোম্পানি এলাকাটি এড়িয়ে চললেও অন্যান্য জাহাজ এখনো এই রুট ব্যবহার করছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের হরমুজ প্রণালি ‘পুরোপুরি উন্মুক্ত’ করার কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানায়, তবে ইরানও পারস্য উপসাগরজুড়ে থাকা তেল স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে।

ওমান ও ইরানের মধ্যবর্তী এই সংকীর্ণ সামুদ্রিক পথটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে। ফলে এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হিসেবে বিবেচিত। এই পানিপথ দিয়ে বিশ্বের ব্যবহৃত মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

উপসাগরীয় দেশগুলোর বিশ্বব্যাপী তেল রপ্তানির বড় অংশ এই প্রণালির মধ্য দিয়ে যায়। ফলে এখানে যেকোনো ধরনের বিঘ্ন ঘটলে তা বিশ্বজুড়ে জ্বালানি বাজার ও আন্তর্জাতিক জাহাজ চলাচলে বড় প্রভাব ফেলতে পারে।

সূত্র: টাইমস অব ইসরাইল।

সর্বশেষ

সব খবর