বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৯ জুলাই ২০২৬ | ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ

শিক্ষকদের আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয় অচল

নিজস্ব প্রতিবেদন

১২ মে ২০২৬

শেয়ার

এএনবি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) টানা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে সাধারণ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। 

সোমবার (১১ মে) থেকে এ কর্মসূচি চলছে। 

পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসন এবং উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে এ কঠোর আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্লাশ ও সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করেন।  আন্দোলনকে গতিশীল করতে এরই মধ্যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ তিনটি পদ থেকে তিনজন শিক্ষক পদত্যাগ করেছেন। আন্দোলনরত শিক্ষকরা বর্তমান উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমকে ক্যাম্পাসে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন। 

এর আগে গত ২১ এপ্রিল থেকে শিক্ষকরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা কোনো ফলপ্রসূ সমাধান আনতে পারেনি। 

শিক্ষকরা জানান, সহজভাবে যেখানে আমাদের পদোন্নতি হওয়ার কথা সেখানে নানান অজুহাতে পদোন্নতি আটকে রাখছেন। আমরা আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে ফিরব না। 

 শিক্ষকদের আন্দোলনে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি বিশ্ববিদ্যালয়ও স্থবির হয়ে পড়েছে।

সর্বশেষ

সব খবর