মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ

রমজানের রহমত মসজিদে উপচে পড়া ভীড়

নিজস্ব প্রতিবেদন

২০ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ার

এএনবি: পবিত্র রমজান মাসের প্রথম জুমা উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আজানের পরপরই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং বিশেষ মোনাজাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।

শুক্রবার দুপুরে আজানের সঙ্গে সঙ্গেই দলে দলে মানুষ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসতে শুরু করেন। বেলা সাড়ে ১১টা থেকেই বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদমুখী হন। দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের মূল ভবন পূর্ণ হয়ে যায়। ভেতরে জায়গা না থাকায় কয়েক শতাধিক মুসল্লি মসজিদের বাইরেও নামাজ আদায় করেন।

নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা জানান, রমজানের প্রতিটি জুমায় বায়তুল মোকাররমে নামাজ আদায়ের চেষ্টা করেন তারা। প্রথম জুমা হওয়ায় এদিন ছিল বিশেষ গুরুত্ব ও আবেগঘন পরিবেশ।

জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে তারা দায়িত্ব পালন করেন।

সর্বশেষ

সব খবর