মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রতিবাদ আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

ভক্তের যে প্রশ্নে রেগে গেলেন প্রভা

নিজস্ব প্রতিবেদন

৬ মে ২০২৬

শেয়ার

এএনবি: জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি ভক্তদের কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। বিশেষ করে তার বিয়ে নিয়ে করা অনাকাঙ্ক্ষিত প্রশ্নের জবাবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দেন, যা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

ভিডিওর শুরুতে ভক্তদের প্রতি সম্মান জানিয়ে প্রভা বলেন, একজন সত্যিকারের ভক্তের সঙ্গে হঠাৎ কোথাও দেখা হলে সেটি একটি সুন্দর অভিজ্ঞতা হতে পারে। তবে কোনো ধরনের শিষ্টাচার না মেনে সরাসরি ব্যক্তিগত প্রশ্ন—যেমন “আপা, বিয়ে করছেন না কেন?” করলে সেটি অস্বস্তিকর ও অশোভন হয়ে ওঠে।

বর্তমানে প্রবাসজীবনে থাকা এই অভিনেত্রী বিয়ে প্রসঙ্গে নিজের বিশ্বাসের কথাও তুলে ধরেন। তিনি বলেন, জন্ম, মৃত্যু ও বিয়ে এই তিনটি বিষয় সৃষ্টিকর্তার হাতে নির্ধারিত। মানুষের চাওয়ায় বা চেষ্টায় সব কিছু সম্ভব নয়। তার ভাষায়, “আমার ভাগ্যে যদি বিয়ে থাকে, তা হবেই। আর না থাকলে জোর করে তা সম্ভব নয়।”

নিজের অতীত জীবনের সংগ্রাম ও একাকিত্বের ইঙ্গিত দিয়ে প্রভা জানান, তার জীবনের অনেক অজানা কষ্ট রয়েছে, যা কেবল আল্লাহই জানেন। তিনি মনে করেন, সবার কাছে নিজের জীবন ব্যাখ্যা করার প্রয়োজন নেই; বরং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখাটাই গুরুত্বপূর্ণ।

সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার মতে, বাইরে থেকে একজন নারীর জীবনযাপন আধুনিক বা “উগ্র” মনে হলেও, অধিকাংশ নারীই দিনশেষে একটি পরিবার, স্বামী-সন্তান ও শান্ত একটি সংসার কামনা করেন। এমনকি যারা ভাঙা সম্পর্ক বা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের মনেও এই চাওয়াটা থাকে।

সবশেষে প্রভা প্রশ্ন তোলেন, কেন মানুষ এ ধরনের সংবেদনশীল প্রশ্ন করে অন্যকে কষ্ট দেয়। তিনি বলেন, সন্তান বা বিয়ে—সবই সৃষ্টিকর্তার দান, এবং এ বিষয়ে অতিরিক্ত কৌতূহল বা মন্তব্য করা উচিত নয়।

সর্বশেষ

সব খবর