বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
★ চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর ★ পুলিশের কঠোর অবস্থা বোঝা ‘ক্রসফায়ার’ বলা হয়েছে ★ নির্বিঘ্ন হজযাত্রায় দরকার সমন্বিত ব্যবস্থাপনা ★ স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া হলেন আইসিএমএইচের প্রধান ★ নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম ★ আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ ★ মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ ★ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ ★ মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা ★ ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকার ডিসির সহযোগিতা চায় জামায়াত

ব্রাজিলের বিশ্বকাপ দলে থাকছেন নেইমার

নিজস্ব প্রতিবেদন

১৯ মে ২০২৬

শেয়ার

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। এই দল ঘোষণা ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন নেইমার। প্রাথমিক দল থেকে বিশ্বকাপের চূড়ান্ত দলেও টিকে গেলেন এই ব্রাজিলিয়ান তারকা।   

আজ রিও ডি জেনিরোর মিউজিয়াম অব টুমরোতে এই দল ঘোষণা করা হয়। প্রত্যাশা অনুযায়ী, ঘোষণাটি ছিল নানা আলোচনা, বড় বড় তারকাদের উপস্থিতি এবং কিছু চমকে ভরপুর।

দীর্ঘ আড়াই বছর পর নেইমার আবার ব্রাজিল জাতীয় ফুটবল দলে ফিরছেন। ২০২৩ সালের পর এই প্রথম তিনি জাতীয় দলে ডাক পেলেন। 

এই দলে অভিজ্ঞ ও প্রবীণ খেলোয়াড়দের পাশাপাশি প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের এক দারুণ সমন্বয় ঘটানো হয়েছে। তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো। ইগর থিয়াগো, এন্দ্রিক ও লুইজ হেনরিকের অন্তর্ভুক্তিও চমকপ্রদ। 

সেলেসাওরা রয়েছে ‘সি’ গ্রুপে এবং তারা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে একটি কঠিন পরীক্ষা দিতে হবে তাদের। পরের দুই ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।

ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, এদেরসন ও ওয়েভারটন। 

রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডি. সান্তোস, মাগালিয়ায়েস, ইবানিজ, লিও পেরেইরা, মার্কিনহোস ও ওয়েসলি। 

মধ্যমাঠ: ব্রুনো গিমারায়েস, কাজেমিরো, দানিলো, ফাবিনহো ও পাকেতা। 

আক্রমণভাগ: এন্দ্রিক, মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিকে, মাথেউস কুনহা, নেইমার জুনিয়র, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও রায়ান। 

সর্বশেষ

সব খবর