বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

বীমা খাত নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন

১৪ মে ২০২৬

শেয়ার

এএনবি: বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট (বিআইপিডি) আয়োজিত ‘প্রতিবেশী অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বীমা খাতের তথ্যভিত্তিক পর্যালোচনা ও উত্তরণের উপায়’ শীর্ষক উন্মুক্ত রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৩ মে) বিকেল ৩টায় ঢাকার বনানীতে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ের ‘ইকবাল সেন্টার’-এ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইপিডির চেয়ারম্যান এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। স্বাগত বক্তব্য দেন বিআইপিডির মহাপরিচালক কাজী মো. মোরতুজা আলী।

প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং এফবিপির গবেষণা ও উন্নয়ন প্রধান ও ব্যাংকাস্যুরেন্স বিভাগের প্রধান নুরুল আলম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইপিডির একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. কায়কোবাদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগ থেকে এমবিএ সম্পন্নকারী সাদিয়া আফরিন মমি। দ্বিতীয় হন এজি অ্যাগ্রো ফুডস লিমিটেডের ব্যবস্থাপক মো. রাইছুল হক। তৃতীয় স্থান অর্জন করেন জেবি বোদা গ্রুপের ট্রিটি অ্যান্ড ফ্যাকালটেটিভ বিভাগের ব্যবস্থাপক আব্দুর রহমান সুলতান। চতুর্থ হন ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস ডা. সাবরিনা মনসুর। পঞ্চম স্থান অর্জন করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল কোরাইশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআইপিডির একাডেমিক কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ড. মোস্তফা কামাল মুজেরী, কাউন্সিল সদস্য এম. মোস্তফা কামাল খান ও এ কে এম এহসানুল হকসহ বিভিন্ন বিমা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিযোগিতার বিজয়ী ও অতিথিরা।

আলোচনা পর্ব শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থ, বই ও সনদ তুলে দেওয়া হয়।

সর্বশেষ

সব খবর