বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
একক ক্ষমতাধর হতে চায় বলেই গণভোটের রায় মানছে না সরকার: ড. হেলাল উদ্দিন ছাত্র-জনতা মাঠে নামলে গণভোটের রায় মানতে বাধ্য হবে সরকার: ড. হেলাল উদ্দিন প্রাথমিকে বৃত্তি পেয়েছে নাহিদ ইসলাম ইভান নিতাইগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি ও গণতন্ত্রে বিশ্বাসী: ড. হেলাল উদ্দিন থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে বিএনপিনেতারা ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী আর্জেন্টিনাকে ১-০ গোলে হারালো ব্রাজিল বিমা খাতে আস্থা ফেরাতে ডিজিটাল রূপান্তর ও সুশাসনের বিকল্প নেই সরকার সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ করে অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

ঈদের ছুটি শেষে বাংক-অফিস আজ খুলছে

নিজস্ব প্রতিবেদন

১ জুন ২০২৬

শেয়ার

এএনবি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। ‌এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ ছুটি শেষে আজ কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন।

এরইমধ্যে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষরা। রোববারও ঢাকায় ফিরেছেন অনেকে। ফলে রাজধানীর বিভিন্ন সড়কেও যানবাহনের চাপ বেড়েছে।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য তুলনামূলক কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিন অনেকেই কর্মঘণ্টার একটা বড় অংশ সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশলবিনিময় করে কাটাবেন।

গত ২৮ মে দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ৬ দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করেন।

তবে, ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন চাকরিজীবীরা।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন চাকরিজীবীরা।

সর্বশেষ

সব খবর