বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলাম গ্রহণ করলেন ব্রাজিলের তারকা ফুটবলার

নিজস্ব প্রতিবেদন

২০ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ার

এএনবি: ব্রাজিলের ফুটবলার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণ করেছেন। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন এবং সেখানে ওমরাহ পালন করেছেন।

মঙ্গলবার সৌদি ক্লাব আল নাসর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে তাদের ব্রাজিলিয়ান তারকা ইসলাম গ্রহণ করেছেন। ক্লাব তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, এবং সতীর্থরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

ইসলাম গ্রহণের পর ক্যাথলিন মক্কার মসজিদুল হারামে গিয়ে ওমরাহ সম্পন্ন করেন। নতুন ধর্মের আধ্যাত্মিক অনুভূতি গ্রহণের মুহূর্তে তিনি আবেগাপ্লুত ছিলেন। ক্লাব তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে, যেখানে বলা হয়: “আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের বিশেষ মুহূর্ত আমরা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আল্লাহ তার জন্য দৃঢ়তা দান করুন এবং হৃদয় শান্তি ও প্রশান্তিতে ভরে দিন।”

ভিডিওতে চোখের পানি সামলে ক্যাথলিন বলেন, “আমি শুধু সঠিক পথ খুঁজছিলাম এবং নিজের একটি ভালো রূপ দেখতে চেয়েছিলাম।”

ক্যাথলিন সুজা একজন সেন্টার ব্যাক এবং সৌদি উইমেন্স প্রিমিয়ার লিগে আল-নাসরের অধিনায়ক। তিনি ব্রাজিল জাতীয় দলে খেলেছেন। তার জন্ম ও বেড়ে ওঠা ব্রাজিলের সান্তিস্তা এলাকায়। ছোটবেলায় তিনি ফুটসাল খেলতেন।

পরে যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও ফুটবল চালিয়ে যান, যেখানে তিনি খেলেছেন মনরো কলেজ মাসটাংস, লুইসভিল কার্ডিনালস এবং ইউএফসি নাইটসের হয়ে। পেশাদার ক্যারিয়ার শুরু করেন এফসি জিরনদিনস দে বোর্দো-তে, পরে ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের মতো ক্লাবেও খেলে ২০২৪ সালে আল-নাসরে যোগ দেন।

ব্রাজিল জাতীয় দলে তার অভিষেক ঘটে ২০১৮ সালে, এবং পরের বছর তিনি বিশ্বকাপেও অংশগ্রহণ করেন।

সর্বশেষ

সব খবর