সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করবে না

নিজস্ব প্রতিবেদন

১৬ মার্চ ২০২৬

শেয়ার

এএনবি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনা চলাকালে তার দেশ কখনোই যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেনি। তিনি জানান, অত্যন্ত সতর্ক অবস্থানে থেকে এবং প্রতিপক্ষের প্রতি চরম অবিশ্বাস নিয়েই আলোচনা চালিয়ে গেছে তেহরান।

বাঘাই বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে থাকলেও ইরান প্রমাণ করেছে যে তারা কূটনৈতিক আলোচনায় বসতে দ্বিধা করে না। তবে আলোচনার সময় সবসময় সতর্কতা বজায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আলোচনার মধ্যেই গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ করে ইরানের বিরুদ্ধে যৌথভাবে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর থেকে তেহরান এর জবাবে পাল্টা পদক্ষেপ নিয়ে যাচ্ছে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং ভবিষ্যতেও সতর্ক অবস্থান বজায় রাখবে।

সূত্র: আলজাজিরা।

সর্বশেষ

সব খবর