বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
★ চাকরিবিধি ভেঙে স্ত্রীর নামে শেয়ার লেনদেন ডিএসইর সিআরওর ★ পুলিশের কঠোর অবস্থা বোঝা ‘ক্রসফায়ার’ বলা হয়েছে ★ নির্বিঘ্ন হজযাত্রায় দরকার সমন্বিত ব্যবস্থাপনা ★ স্বাচিপ সদস্য নুরুল হক ভূঁইয়া হলেন আইসিএমএইচের প্রধান ★ নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত নেতা মাসুম ★ আলোকিত কোরআন-২৭ ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ হাফেজ ★ মোহাম্মদপুরে সাবেক শিবির নেতাদের জামায়াতের প্রীতি সমাবেশ ★ ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সরকারের কার্যকর পদক্ষেপ ★ মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ হীরা ★ ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ঢাকার ডিসির সহযোগিতা চায় জামায়াত

আনুশকার যে লুকে সাবাই অবাক

নিজস্ব প্রতিবেদন

১৪ মে ২০২৬

শেয়ার

এএনবি: ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ সিনেমার পর বড়পর্দায় আর দেখা যায়নি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে। এমনকি বিজ্ঞাপনী ঝলকেও ছিলেন অনুপস্থিত। সম্প্রতি একটি বিজ্ঞাপনীর মাধ্যমে আবারও দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রকাশ্যে এলেন আনুশকা শর্মা । দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে ধরা দিলেন অভিনেত্রী। 

তবে পর্দার সেই চেনা ‘চুলবুলি’ নায়িকাকে দেখে যেন কিছুটা থমকে গেছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেরই প্রশ্ন— এ কি সত্যিই সেই আনুশকা শর্মা? নাকি সময়ের আবর্তে বদলে গেছেন বিরাটপত্নী? তবে নায়িকাকে নতুনভাবে দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। 

সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মাঝে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 

এক নেটিজেন বলেছেন— আনুশকার মুখে বয়সের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার অনেকের দাবি, তার চেহারায় আমূল পরিবর্তন এসেছে, যা দেখে হুট করে চেনাই দায়। এমনকি তার প্লাস্টিক সার্জারি বা ফিলার নিয়ে পুরোনো বিতর্ক আবারও নতুন করে মাথাচাড়া দিয়েছে নেটিজেনদের একাংশের মাঝে। তবে বিতর্কের পাশেই দাঁড়িয়েছেন নেটিজেনদের একাংশ। তারা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় নায়িকাকে পর্দায় দেখতে পাওয়াটাই বড় প্রাপ্তি।

উল্লেখ্য, ক্রিকেটার বিরাট কোহলি আর দুই সন্তানকে নিয়ে বর্তমানে লন্ডনেই থিতু হয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটে তাদের। স্বামী আর সংসার নিয়ে এতটাই ব্যস্ত যে, রুপালি জগত থেকে প্রায় অদৃশ্যই হয়ে গিয়েছিলেন তিনি।

সর্বশেষ

সব খবর