বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা তারিকুজ্জামান তপন মারা গেছেন

নিজস্ব প্রতিবেদন

২৬ এপ্রিল ২০২৬

শেয়ার

এএনবি: জনপ্রিয় অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। দীর্ঘদিন খাদ্যনালির ক্যানসারের সঙ্গে লড়াই শেষে শুক্রবার (২৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ডিসেম্বর মাসে তারিকুজ্জামানের খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকদের মতে, তখনই রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছে গিয়েছিল। এরপর থেকে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন এবং একাধিক কেমোথেরাপিও গ্রহণ করেন।

অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন জানান, চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। তিনি ঠিকমতো খেতে পারতেন না, প্রায়ই বমি করতেন এবং তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন।

চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। সরকারি হাসপাতালে ভর্তির চেষ্টা করেও শয্যা না পাওয়ায় তা সম্ভব হয়নি। অন্যদিকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের পক্ষে ক্রমেই কঠিন হয়ে ওঠে।

এই পরিস্থিতিতে পরিবারটি সরকার ও সহকর্মীদের সহযোগিতা কামনা করেছিল। তবে শেষ পর্যন্ত সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

ছোট পর্দা ও চলচ্চিত্রে দীর্ঘদিন কাজের মাধ্যমে তারিকুজ্জামান তপন দর্শকদের কাছে পরিচিতি পান। বিশেষ করে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক জনপ্রিয় ছিলেন।

সর্বশেষ

সব খবর