সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে রুম দখলে বাধা দেওয়ায় শিক্ষার্থীকে পেটালো ছাত্রদল নেতা

নিজস্ব প্রতিবেদন

২০ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ার

এএনবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ হলের ছাদে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আবাসিক শিক্ষার্থীদের মারধর ও রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমানসহ কয়েকজন ছাত্রদল কর্মীর বিরুদ্ধে।

ঘটনার সময় তিন শিক্ষার্থী আহত হন। নাক ফেটে রক্তপাত হওয়ায় এক শিক্ষার্থীকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আতিকুর রহমান ছাত্রদলের কয়েকজনকে সঙ্গে নিয়ে হলের বিভিন্ন কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সিটে অবস্থান করার নির্দেশ দেন। এরপর মৌখিক বাগ-বিতণ্ডা শুরু হয়ে রাতের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযুক্তরা হলেন— কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, ৮ম ব্যাচের সাবেক শিক্ষার্থী সাইফুল, ১২তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল এবং ১৮তম ব্যাচের শিক্ষার্থী সিফাত। ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন— নৃবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের মাজহারুল ইসলাম আবির, অর্থনীতি বিভাগের ১৭তম ব্যাচের তোফায়েল আহমেদ নিবির, এবং একাউন্টিং বিভাগের একই ব্যাচের কাব্য।

ভুক্তভোগীদের দাবি, ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের উপর শারীরিক হামলা চালান। আবিরকে ধাক্কা দেওয়া হয়, কাব্যের নাক ফেটে যায়, তোফায়েল মচকে যায়। ঘটনার পর সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে অভিযুক্তরা হল এলাকা থেকে পালিয়ে যান।

কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ জানিয়েছেন, সাংগঠনিকভাবে বিষয়টি সমাধান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

সর্বশেষ

সব খবর