বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
[newspaper_full_date]

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন

৩ ফেব্রুয়ারি ২০২৬

শেয়ার

এএনবি: আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী দলের একাধিক ক্রিকেটার সুখবর পেয়েছেন। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করার ফলেই র‍্যাঙ্কিংয়ে এই অগ্রগতি এসেছে। ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে বাংলাদেশিদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে বড় উন্নতি করেছেন সোবহানা মোস্তারী, যিনি ১৬ ধাপ এগিয়ে এখন ৩৬ নম্বরে অবস্থান করছেন।

অন্যদিকে, শারমিন আক্তার সুপ্তা ১৩ ধাপ পিছিয়ে ৪৮ নম্বরে নেমে গেছেন, তবে ওপেনার দিলারা আক্তার পাঁচ ধাপ উন্নতি করে ৬৫ নম্বরে উঠে এসেছেন। বোলারদের মধ্যে রাবেয়া খান আগের মতোই বাংলাদেশের সেরা হয়ে ১৪ নম্বরে অবস্থান ধরে রেখেছেন। নাহিদা আক্তার আট ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠলেও ফাহিমা খাতুন তিন ধাপ পিছিয়ে নেমেছেন ৩৩ নম্বরে। উল্লেখযোগ্য উন্নতি করেছেন স্বর্ণা আক্তার, যিনি ৪৩ ধাপ এগিয়ে ৭৪ নম্বরে উঠেছেন, আর মারুফা আক্তার ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০–এর মধ্যে জায়গা করে নিয়ে বর্তমানে ৯২ নম্বরে রয়েছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার বেথ মুনি এবং বোলারদের তালিকায় অ্যানাবেল সাদারল্যান্ড শীর্ষস্থান ধরে রেখেছেন।

সর্বশেষ

সব খবর